সম্প্রতি বাংলাদেশ সরকারী কর্ম কমিশন যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করেছে। সর্বমোট ৫১৪৭ জন (১২+১৩৫+৫০০০) শূন্যপদে আকর্ষণীয় ক্যারিয়ার গড়ার এই সুবর্ণ সুযোগে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত নিয়ম মেনে আবেদন করতে পারবেন। । চাকরিপ্রার্থীদের সুবিধার্থে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, পদভিত্তিক বিস্তারিত শর্তাবলী, বেতন স্কেল ও সঠিক আবেদন পদ্ধতির সকল তথ্য নিচে তুলে ধরা হলো।
সূচিপত্র (Table of Contents) দেখানলুকান
- এক নজরে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন নিয়োগ তথ্য ২০২৬
- বাংলাদেশ সরকারী কর্ম কমিশন নিয়োগের পদসমূহ ও শিক্ষাগত যোগ্যতা
- 1. ১. সিস্টেম এনালিস্ট (৫ম গ্রেড)
- 2. ২. রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (৬ষ্ঠ গ্রেড)
- 3. ৩. প্রোগ্রামার (৬ষ্ঠ গ্রেড)
- 4. ৪. সহকারী প্রধান স্থপতি (৬ষ্ঠ গ্রেড)
- 5. ৫. জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) (৬ষ্ঠ গ্রেড)
- 6. ১. আইন কর্মকর্তা
- 7. ২. বয়লার পরিদর্শক
- 8. ৩. সহকারী শীতাতপ রক্ষণ প্রকৌশলী
- 9. ৪. গবেষণা কর্মকর্তা
- 10. ৫. সাব-রেজিস্ট্রার
- 11. ৬. প্রটোকল অফিসার
- 12. ৭. সাব-এসিস্ট্যান্ট মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার
- 13. ৮. সহকারী প্রটোকল অফিসার
- 14. ৯. ফটো টেকনিশিয়ান
- 15. ১০. এ্যাসিসটেন্ট ট্রেনার
- 16. ১২. সিনিয়র ইন্সট্রাক্টর (ট্রেড) (হস্তশিল্প ও সমজাতীয় প্রশিক্ষণ শাখা)
- 17. ১৩. সিনিয়র ইন্সট্রাক্টর (ট্রেড) (দপ্তর বিজ্ঞান শাখা)
- 18. ১৪. নার্স মিডওয়াইফ
- 19. ১. সহকারী সার্জন
- 20. ২. সহকারী ডেন্টাল সার্জন
- বাংলাদেশ সরকারী কর্ম কমিশন নিয়োগে যেভাবে আবেদন করবেন (ধাপে ধাপে নিয়ম)
- আবেদনের প্রয়োজনীয় বয়সসীমা ও শর্তাবলী
- বাংলাদেশ সরকারী কর্ম কমিশন নিয়োগ সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা (FAQ)
এক নজরে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন নিয়োগ তথ্য ২০২৬
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন নিয়োগের পদসমূহ ও শিক্ষাগত যোগ্যতা
1. ১. সিস্টেম এনালিস্ট (৫ম গ্রেড)
- পদসংখ্যা: ৩টি
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। অভিজ্ঞতা ও অন্যান্য: (ক) কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধাস্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম এনালিস্ট/প্রোগ্রামার/কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে অন্যূন ০৩ (তিন) বৎসরের চাকুরী। (খ) কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ; এবং (গ) সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসাবে বিবেচিত হবে। শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড: ১১৪, ১৩২, ৩০৬, ৩২৪, ৩৩২, ৩৪৯, ৩৫১, ৩৬৩, ৩৬৪, ৩৬৫, ৩৬৬। প্রার্থীর বয়সসীমা: ০১.১০.২০২৬ তারিখে ৪০ বছর।
- বেতন স্কেল: বেতনস্কেল ও গ্রেড:টাকা-৮৬,০০০ – ১৩৯,৭০০/-
2. ২. রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (৬ষ্ঠ গ্রেড)
- পদসংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। অভিজ্ঞতা ও অন্যান্য: ক. কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধাস্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী/সহকারী প্রোগ্রামার/সিনিয়র কম্পিউটার অপারেটর হিসেবে অন্যূন ০৪ (চার) বৎসরের চাকুরী; এবং খ. কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড: ১১৪, ১৩২, ৩০৬, ৩২৪, ৩৩২, ৩৪৯, ৩৫১, ৩৬৩, ৩৬৪, ৩৬৫, ৩৬৬। প্রার্থীর বয়সসীমা: ০১.১০.২০২৬ তারিখে ৩৫ বছর।
- বেতন স্কেল: বেতনস্কেল ও গ্রেড:টাকা-৭১,০০০ – ১৩৪,০০০/-
3. ৩. প্রোগ্রামার (৬ষ্ঠ গ্রেড)
- পদসংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সাইন্স/কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ (চার) বৎসর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি। অভিজ্ঞতা ও অন্যান্য: গ) কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগপদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড: ১১৪, ১৩২, ৩০৬, ৩২৪, ৩৩২, ৩৪৯, ৩৫১, ৩৬৩, ৩৬৪, ৩৬৫, ৩৬৬। প্রার্থীর বয়সসীমা: ০১.১০.২০২৬ তারিখে ৩৫ বছর।অন্যান্য যোগ্যতা / দক্ষতা:ক) কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর/সহকারী প্রোগ্রামার/সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসাবে অন্যূন ৪(চার) বৎসরের চাকুরী; এবং
- বেতন স্কেল: বেতনস্কেল ও গ্রেড:টাকা-৭১,০০০ – ১৩৪,০০০/-
4. ৪. সহকারী প্রধান স্থপতি (৬ষ্ঠ গ্রেড)
- পদসংখ্যা: ২টি
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্থাপত্য কৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি। অভিজ্ঞতা ও অন্যান্য: সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নবম ও তদুর্দ্ধ গ্রেডের পদে ৭ (সাত) বছরের চাকরি। শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড: ৩০১। প্রার্থীর বয়সসীমা: ০১.১০.২০২৬ তারিখে ৩৫ বছর।
- বেতন স্কেল: বেতনস্কেল ও গ্রেড:টাকা-৭১,০০০ – ১৩৪,০০০/-
5. ৫. জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) (৬ষ্ঠ গ্রেড)
- পদসংখ্যা: ৫টি
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস বা সমমানের ডিগ্রি বা বিডিএস ডিগ্রিসহ সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস বা এমফিল বা এমসিপিএস বা এমআরসিপি বা এমআরসিএস বা এমআরসিওজি বা এমডি বা এমএস বা ডিপ্লোমা বা বিএমডিসি কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি। শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড: ৩৯১, ৩৯২, ৩৯৫। প্রার্থীর বয়সসীমা: ০১.১০.২০২৬ তারিখে ৪০ বছর।অভিজ্ঞতা:অভিজ্ঞতা ও অন্যান্য: অন্যূন ০৪ (চার) বৎসরের চাকুরীর অভিজ্ঞতা।
- বেতন স্কেল: বেতনস্কেল ও গ্রেড:টাকা-৭১,০০০ – ১৩৪,০০০/-
6. ১. আইন কর্মকর্তা
- পদসংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ৪ (চার) বৎসর মেয়াদী অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রী। (খ) বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইন পেশা চর্চার সনদপ্রাপ্ত। শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড: ৩১২। প্রার্থীর বয়সসীমা: ০১.১০.২০২৬ তারিখে ৩২ বছর।অভিজ্ঞতা:অভিজ্ঞতা ও অন্যান্য: আইনজীবী হিসাবে কোনো আদালতে মামলা পরিচালনায় অন্যূন ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতন স্কেল: বেতনস্কেল ও গ্রেড:টাকা: ৪৪,০০০ – ১০৫,৯০০/-
7. ২. বয়লার পরিদর্শক
- পদসংখ্যা: ২টি
- শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্রকৌশল বিষয়ে ৪ (চার) বৎসর মেয়াদি স্নাতক ডিগ্রি; এবং (খ) কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড: ৩০৫। প্রার্থীর বয়সসীমা: ০১.১০.২০২৬ তারিখে ৩২ বছর।
- বেতন স্কেল: বেতনস্কেল ও গ্রেড:টাকা: ৪৪,০০০ – ১০৫,৯০০/-
8. ৩. সহকারী শীতাতপ রক্ষণ প্রকৌশলী
- পদসংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল বা টেকনিক্যাল বিষয়ে ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রী। শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড: ৩০৬, ৩১২, ১৩৪। প্রার্থীর বয়সসীমা: ০১.১০.২০২৬ তারিখে ৩২ বছর।
- বেতন স্কেল: বেতনস্কেল ও গ্রেড:টাকা: ৪৪,০০০ – ১০৫,৯০০/-
9. ৪. গবেষণা কর্মকর্তা
- পদসংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি/লোক প্রশাসন/সমাজকল্যাণ/সমাজবিজ্ঞান/পরিসংখ্যান/গণিত/বাণিজ্য বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রী অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে এমবিএ ডিগ্রি। শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড: ১০১, ১০৯, ১১২, ১১৮, ১২১, ১৩৭, ১৩৮, ১৩৯, ১৫০, ১৫৬, ১৫৭, ১৫৯, ১৯৯। প্রার্থীর বয়সসীমা: ০১.১০.২০২৬ তারিখে ৩২ বছর (তবে সরকারি চাকুরিতে নিয়োজিত ব্যক্তিদের ক্ষেত্রে বয়স ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য)।অভিজ্ঞতা:অভিজ্ঞতা ও অন্যান্য: পরিকল্পনা ও গবেষণা কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
- বেতন স্কেল: বেতনস্কেল ও গ্রেড:টাকা: ৪৪,০০০ – ১০৫,৯০০/-
10. ৫. সাব-রেজিস্ট্রার
- পদসংখ্যা: ৮৪টি
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ৪ (চার) বৎসর মেয়াদি দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) অথবা স্নাতকসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড: ১০১-৯৯৯। প্রার্থীর বয়সসীমা: ০১.১০.২০২৬ তারিখে ৩২ বছর।
- বেতন স্কেল: বেতনস্কেল ও গ্রেড:টাকা: ৪৪,০০০ – ১০৫,৯০০/-
11. ৬. প্রটোকল অফিসার
- পদসংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। অভিজ্ঞতা ও অন্যান্য: বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা ও নন-গেজেটেড কর্মচারী নিয়োগবিধিমালা ২০১৪ অনুযায়ী তফসিল-২ অনুসারে গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড: ১০১-৯৯৯। প্রার্থীর বয়সসীমা: ০১.১০.২০২৬ তারিখে ৩২ বছর।অন্যান্য যোগ্যতা / দক্ষতা:(খ) কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
- বেতন স্কেল: বেতনস্কেল ও গ্রেড:টাকা: ৩২,০০০ – ৭৭,৩০০/-
12. ৭. সাব-এসিস্ট্যান্ট মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার
- পদসংখ্যা: ৭টি
- শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/মেকানিক্যাল/কম্পিউটার/সফটওয়্যার প্রকৌশল বিষয়ে ০৪ (চার) বৎসর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রী; এবং (খ) সংশ্লিষ্ট বিষয়ে এপ্টিচ্যুড টেস্টে উত্তীর্ণ। শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড: ১৫, ২০, ২১, ২৩, ২৪, ২৫, ২৬, ৩১, ৩২, ৩৪, ৩৫, ৩৬, ৩৮, ৪১, ৫১, ৫৫৭। প্রার্থীর বয়সসীমা: ০১.১০.২০২৬ তারিখে ৩২ বছর।
- বেতন স্কেল: বেতনস্কেল ও গ্রেড:টাকা: ৩২,০০০ – ৭৭,৩০০/-
13. ৮. সহকারী প্রটোকল অফিসার
- পদসংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড: ১০১-৯৯৯। প্রার্থীর বয়সসীমা: ০১.১০.২০২৬ তারিখে ৩২ বছর।
- বেতন স্কেল: বেতনস্কেল ও গ্রেড:টাকা: ৩২,০০০ – ৭৭,৩০০/-
14. ৯. ফটো টেকনিশিয়ান
- পদসংখ্যা: ৩টি
- শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম বিভাগে ডিপ্লোমা পাশ; অথবা (খ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রী। শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড: ১০১-৯৯৯। প্রার্থীর বয়সসীমা: ০১.১০.২০২৬ তারিখে ৩২ বছর।অভিজ্ঞতা:অভিজ্ঞতা ও অন্যান্য: ফটো টেকনিশিয়ান ট্রেড কোর্স সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ (তিন) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
- বেতন স্কেল: বেতনস্কেল ও গ্রেড:টাকা: ৩২,০০০ – ৭৭,৩০০/-
15. ১০. এ্যাসিসটেন্ট ট্রেনার
- পদসংখ্যা: ৯টি
- শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে নার্সিং বিষয়ে ডিপ্লোমা অথবা FWV (Family Welfare Visitor) প্রশিক্ষণ/ডিপ্লোমা; এবং (খ) বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত। শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড: ৮২, ১১। প্রার্থীর বয়সসীমা: ০১.১০.২০২৬ তারিখে ৩২ বছর।অভিজ্ঞতা:অভিজ্ঞতা ও অন্যান্য: কোনো সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় নার্সিং এর কাজে ০৪ (চার) বৎসরের অথবা পরিবার কল্যাণ পরিদর্শন কাজে ৫ (পাঁচ) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতন স্কেল: বেতনস্কেল ও গ্রেড:টাকা: ২৫,০০০ – ৬০,৫০০/-
16. ১২. সিনিয়র ইন্সট্রাক্টর (ট্রেড) (হস্তশিল্প ও সমজাতীয় প্রশিক্ষণ শাখা)
- পদসংখ্যা: ২ জন
- শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ ক্ষুদ্রশিল্প সংস্থা, মহিলা বিষয়ক পরিদপ্তর বা সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা। অভিজ্ঞতা ও অন্যান্য: কেবলমাত্র মহিলা প্রার্থীদেরকে বিবেচনা করা হবে। শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড: ৫৬। প্রার্থীর বয়সসীমা: ০১.১০.২০২৬ তারিখে ৩২ বছর।
- বেতন স্কেল: বেতনস্কেল ও গ্রেড:টাকা: ২৫,০০০ – ৬০,৫০০/-
17. ১৩. সিনিয়র ইন্সট্রাক্টর (ট্রেড) (দপ্তর বিজ্ঞান শাখা)
- পদসংখ্যা: ২টি
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনপক্ষে স্নাতকোত্তর ডিগ্রীসহ কোনো কারিগরী শিক্ষা বোর্ড কর্তৃক অথবা সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে দপ্তর বিজ্ঞানে ডিপ্লোমা। অভিজ্ঞতা ও অন্যান্য: কেবলমাত্র মহিলা প্রার্থীদের বিবেচনা করা হবে। শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড: ৫৮, ১০১-৯৯৯। প্রার্থীর বয়সসীমা: ০১.১০.২০২৬ তারিখে ৩২ বছর।
- বেতন স্কেল: বেতনস্কেল ও গ্রেড:টাকা: ২৫,০০০ – ৬০,৫০০/-
18. ১৪. নার্স মিডওয়াইফ
- পদসংখ্যা: ১৯টি
- শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত নার্সিং ইনস্টিটিউট হতে নার্সিং বিষয়ে ডিপ্লোমা; এবং (খ) বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত। শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড: ৮২। প্রার্থীর বয়সসীমা: ০১.১০.২০২৬ তারিখে ৩২ বছর।
- বেতন স্কেল: বেতনস্কেল ও গ্রেড:টাকা: ২৪,৩০০ – ৫৮,৭০০/-
19. ১. সহকারী সার্জন
- পদসংখ্যা: ৪৭০০টি
- শিক্ষাগত যোগ্যতা: এম.বি.বি.এস. অথবা সমমানের ডিগ্রি। বিষয় কোড: ৩৯১।
- বেতন স্কেল: বেতনস্কেল ও গ্রেড:৪৪,০০০ – ১,০৫,৯০০/-
20. ২. সহকারী ডেন্টাল সার্জন
- পদসংখ্যা: ৩০০টি
- শিক্ষাগত যোগ্যতা: বি.ডি.এস. অথবা সমমানের ডিগ্রি বিষয় কোড: ৩৯২ ২.০ বিশেষ নির্দেশনা ২.১ নতুন পদ সৃষ্টি, পদ বিলুপ্তি, পদোন্নতি, অবসরগ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে। ২.২ বি.সি.এস. (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত পদের জন্য কোন প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে উক্ত প্রার্থী আবেদন করতে পারবেন। না। কোন প্রার্থী বিদেশ হতে অর্জিত কোন ডিগ্রিকে বি.সি.এস. (স্বাস্থ্য) ক্যাডারের পদের জন্য প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতার সমমানের দাবি করলে তাকে সে মর্মে বি.এম.ডি.সি. কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার বোর্ডে BPSC Form-1 (Applicant’s Copy) এর সাথে জমা দিতে হবে। একইভাবে ভিন্ন নামের কোন ডিগ্রির ক্ষেত্রেও প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতার সমমানের দাবির ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ইকুইভ্যালেন্স সনদ জমা দিতে হবে। ইকুইভ্যালেন্স সনদের মূলকপি মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। ২.৩ যদি কোন প্রার্থী এম.বি.বি.এস. অথবা সমমান, বি.ডি.এস. অথবা সমমানের পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন এবং তার ঐ পরীক্ষার ফলাফল ৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর আবেদনপত্র জমা দানের (অনলাইন রেজিস্ট্রেশনের) শেষ তারিখ পর্যন্ত প্রকাশিত না হয় তাহলে তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন। , তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার এম.বি.বি.এস./সমমান, বি.ডি.এস./সমমানের সকল লিখিত পরীক্ষা ৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ ২৫.১০.২০২৬ তারিখের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হবে এবং তিনি উক্ত লিখিত পরীক্ষায় পাশ করে ডিগ্রি অর্জন করবেন। তবে, শর্ত থাকে যে উক্ত লিখিত পরীক্ষাসমূহের কোনটিতে ফেল করাসহ অন্য কোন কারণে ডিগ্রি অর্জিত না হলে তার প্রার্থিতা বাতিল হবে। ৩.০ অনলাইনে ৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর আবেদনপত্র (BPSC Form-1) পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময় ৩.১ আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১.১০.২০২৬ খ্রিস্টাব্দ, বাংলাদেশ প্রমাণ সময় সকাল ১০.০০ টা। ৩.২ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫.১০.২০২৬ খ্রিস্টাব্দ, বাংলাদেশ প্রমাণ সময় সন্ধ্যা ৬.০০ টা। ৩.৩ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ২৫.১০.২০২৬ খ্রিস্টাব্দ, বাংলাদেশে প্রমাণ সময় সন্ধ্যা ৬.০০ টার মধ্যে System হতে স্বয়ংক্রিয়ভাবে User ID প্রাপ্ত প্রার্থীরাই কেবল উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা (অর্থাৎ ২৮.১০.২০২৬ খ্রিস্টাব্দ, বাংলাদেশ প্রমাণ সময় সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত) সময়ের মধ্যে বিজ্ঞপ্তির ১২.০ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। ৩.৪ অনুচ্ছেদ ৩.৩ এ বর্ণিত সময় অনুযায়ী (যা Applicant’s Copy-তেউল্লেখ করা থাকবে) প্রার্থীদের ফি জমাদান সম্পন্ন করতে হবে। ফি জমাদানের পূর্বে আবেদনপত্র সংশোধনের সুযোগ রয়েছে। আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিবেন। ফি জমাদানের পর আর কোন সংশোধনের সুযোগ থাকবে না। ৪.০ বয়সসীমা (Age limit) ০১.০৯.২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ হতে ৩২ বছর হতে হবে। ৫.০ নাগরিকত্ব (Nationality) ৫.১ প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। ৫.২ সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোন প্রার্থী কোন বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন। ৬.০ লিঙ্গ (Gender) বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধান অনুযায়ী লিঙ্গ নির্বিশেষে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের সকল নাগরিক ৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৬ এ অংশগ্রহণের জন্য যোগ্য হবেন। ৭.০ চাকরিরত প্রার্থী প্রজাতন্ত্রের কর্মে (সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত সংস্থা) অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকরিরত প্রার্থীদের মধ্যে যোগ্যতাসম্পন্ন এবং নির্ধারিত বয়সের প্রার্থীরা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনুমতিপ্রাপ্ত হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ৮.০ অনলাইনে আবেদনপত্র (BPSC Form-1) পূরণ পদ্ধতি প্রার্থীকে Teletalk BD Ltd এর Web Address: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Web Address: www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদনপত্র (BPSC Form-1) পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। বর্ণিত ওয়েবসাইটে ৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনা এবং নির্ধারিত BPSC Form-1 দৃশ্যমান হবে। অনলাইন আবেদনপত্র (BPSC Form-1) পূরণের বিষয়ে “৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর আবেদনপত্র (BPSC Form-1) অনলাইনে পূরণ, SMS-এর মাধ্যমে ‘ফি’ জমাদান এবং Admit Card প্রাপ্তি” শিরোনামে এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেওয়া থাকবে। অনলাইন ফরম পূরণের পূর্বে প্রার্থী উক্ত নির্দেশনা অংশটি ডাউনলোড করে প্রতিটি নির্দেশনা ভালোভাবে আয়ত্ত করে নিতে পারবেন। ৯.০ ঘোষণা (Declaration) প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের (BPSC Form-1) ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থীর আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণ হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগ এর সুপারিশ বাতিল করা এবং কমিশন কর্তৃক গৃহীতব্য যে কোন নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোগ্য ঘোষণাসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। ১০.০ ছবি (Photo) আপলোড BPSC Form-1 এর Part-1, Part-2 এবং Part-3 সফলভাবে পূরণ সম্পন্ন হলে Application Preview দেখা যাবে। Preview এর নির্ধারিত স্থানে প্রার্থীকে 300 × 300 (দৈর্ঘ্য × প্রস্থ) pixel এর কম বা বেশি নয় এবং File Size 100 KB এর বেশি নয়, এরূপ অনধিক তিন মাস পূর্বে তোলা (সানগ্লাস ছাড়া) রঙিন ছবি আপলোড করতে হবে। ১১.০ স্বাক্ষর (Signature) আপলোড Application Preview-তে স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে (দৈর্ঘ্য × প্রস্থ) 300 × 80 pixel এর কম বা বেশি নয় এবং File Size 60 KB এর বেশি নয়, প্রার্থীকে এরূপ মাপের নিজের স্বাক্ষর আপলোড করতে হবে। Applicant’s Copy -তে স্বাক্ষর মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল হবে। ১২.০ বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধি ৯(৪)(ক)(খ) এর বিধান অনুযায়ী পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র (BPSC Form-1) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করে নিবন্ধন সম্পন্ন হলে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র জমা সম্পন্ন হলে প্রার্থী অনলাইন এ একটি User ID সহ ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। Application Preview ও Applicant’s Copy-তে প্রার্থীর ছবি স্বাক্ষর অবশ্যই দৃশ্যমান হতে হবে। এই User ID ব্যবহার করে Teletalk BD Ltd.এর SMS এর মাধ্যমে প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করে প্রার্থী বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধি ৯(৪)(ক) অনুযায়ী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে SMS করে ৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর ফি ২০০/- (দুইশত) টাকা এবং শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট-আইটিসহ ৫/- (পাঁচ) টাকা জমা দিবেন। একই বিধিমালার বিধি ৯(৪)(খ) এর বিধানমতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা এবং শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট-আইটিসহ ৫/- (পাঁচ) টাকা ফি জমা দিবেন। উল্লেখ্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থী না হয়েও কোন প্রার্থী ৫০/ (পঞ্চাশ) টাকা এবং শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট-আইটিসহ ৫/- (পাঁচ) টাকা ফি জমা করে ফরম পূরণ করলে আবেদনপত্র বাতিল হবে। লিখিত পরীক্ষা (MCQ Type) ও মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোন পর্যায়ে বর্ণিত গুরুতর (Substantive) ত্রুটির কারণে বিজ্ঞপ্তির শর্তানুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে। ১৩.০ ফি জমা দেয়ার পদ্ধতি প্রথম SMS : BCS User ID লিখে send করুন 16222 নম্বরে। Example : BCS QRNTCBTP Reply : Applicant’s Name, Tk-205 (Tk-55 for Physically Disabled, Ethnic Minority Group and Third Gender Group Candidates) will be charged as Application Fee. Your PIN is (8 digit number) 12345678. To Pay Fee, type BCS < Space>YesPIN and send to 16222 দ্বিতীয় SMS : BCS YesPIN লিখে send করুন 16222 নম্বরে Example : BCS YES 12345678 Reply : Congratulations! Applicant’s Name, payment completed successfully for 51st BCS (Special) Examination-2026. User ID is (xxxxxxxx) and Password (xxxxxxxx) N.B.: For Lost Password, Please Type BCSHELPSSC Board SSC RollSSC Year and send to 16222 ১৪.০ প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড বিজ্ঞপ্তির ১৩.০ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসারে পরীক্ষার নির্ধারিত ফি প্রদান করলে টেলিটক হতে প্রেরিত SMS বার্তায় প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে প্রার্থী স্বয়ংক্রিয়ভাবে বরাদ্দকৃত রেজিস্ট্রেশন নম্বর সংবলিত প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন। ১৫.০ একাধিক ফরম পূরণ নিষিদ্ধ কোন প্রার্থী ফি জমা দিয়ে চূড়ান্তভাবে অনলাইনে আবেদন করার পর পুনরায় অনলাইনে আবেদন করতে পারবেন। না। কোন প্রার্থী মিথ্যা, ভিন্ন/ভুল তথ্য দিয়ে একাধিকবার ফরম পূরণ করলে প্রক্রিয়ায়নের যে কোন স্তরে তা প্রমাণ হলে তার সামগ্রিক প্রার্থিতা বাতিল হবে। ১৬.০ অনলাইনে BPSC Form-3 পূরণ লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার পূর্বে কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে অনলাইনে Teletalk BD Ltd. এর Web Address: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Web Address: www.bpsc.gov.bd- এর মাধ্যমে অতিরিক্ত তথ্য সংবলিত BPSC Form-3 অনলাইনে বাংলায় পূরণ করতে হবে। এ বিষয়ে কমিশন কর্তৃক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের যথাসময়ে নির্দেশনা প্রদান করা হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী অনলাইনে পূরণকৃত উক্ত সংক্ষিপ্ত ফরম (BPSC Form-3) ডাউনলোড করবেন। ১৭.০ মৌখিক পরীক্ষার বোর্ডে BPSC Form-1 (Applicant’s Copy) সহ সংশ্লিষ্ট সনদ/ডকুমেন্টস জমাদান লিখিত পরীক্ষার (MCQ Type) ফলাফল প্রকাশের পর লিখিত পরীক্ষা (MCQ Type) এ উত্তীর্ণ প্রার্থীরা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লি. এর ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে ৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর জন্য অনলাইনে পূরণকৃত BPSC Form-1 (Applicant’s Copy) কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে ডাউনলোড করে সংগ্রহ করবেন। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের নির্দেশনা অনুসরণ করে BPSC Form-1 সহ নিম্নোক্ত প্রয়োজনীয় সনদ/ডকুমেন্টস এর ২ (দুই) কপি (পুলিশ ভেরিফিকেশন ফর্ম ০৩ কপি) মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে: ১৭.১ প্রার্থীর স্বাক্ষরযুক্ত এবং ন্যূনতম নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত তিন (০৩) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি BPSC Form-1 এর বাম পাশে স্ট্যাপলারের সাহায্যে সংযুক্ত করতে হবে; ১৭.২ শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ বোর্ড এবং বিশ্ববিদ্যালয় এর সকল মূল/সাময়িক সনদ এবং অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত ফটোকপি। অবতীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষা শুরু ও শেষ হওয়ার তারিখসহ পরীক্ষা নিয়ন্ত্রক/শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক স্বাক্ষরিত অবতীর্ণ প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি। এম.বি.বি.এস/সমমান, বি.ডি.এস/সমমান পরীক্ষা শুরু ও শেষ হওয়ার তারিখ ব্যতীত কোন অবতীর্ণ প্রত্যয়নপত্র গ্রহণযোগ্য হবে না; এরূপ ক্ষেত্রে প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না এবং প্রার্থিতা বাতিল হবে; ১৭.৩ বয়স প্রমাণের জন্য এস.এস.সি./সমমানের পরীক্ষার মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি। “O-Level” এবং “A-Level” উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ সংবলিত দালিলিক প্রমাণ [যেমন- জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট, জন্ম নিবন্ধন সনদ]। উল্লেখ্য, বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না; ১৭.৪ বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে এবং ভিন্ন নামের সমমানের ডিগ্রির ক্ষেত্রে বিজ্ঞপ্তির ২.২ অনুচ্ছেদ অনুযায়ী ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি; ১৭.৫ বি.এম.ডি.সি কর্তৃক ইস্যুকৃত সাময়িক অথবা স্থায়ী রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি; ১৭.৬ মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার/বীরাঙ্গনার পুত্র-কন্যা হিসেবে আবেদনকারী প্রার্থীকে পিতার/মাতার মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। এক্ষেত্রে সনদ হিসেবে নিম্নের যে কোন একটি গ্রহণযোগ্য বিবেচিত হবে: (ক) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত ২৬.০২.২০০২ তারিখের মুঃবিঃমঃ/সনদ-১/প্র-১/২০০২/০২ নং প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত পিতা/মাতার মুক্তিযোদ্ধা/ মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) সনদ; অথবা (খ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ০১.০২.২০০৯ তারিখের মুবিম/সনদ-১/প্র-৩/৩১/০২/১৪০নং প্রজ্ঞাপন অনুযায়ী ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত সরকার প্রধান কর্তৃক প্রতিস্বাক্ষরিত এবং মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক ইস্যুকৃত পিতা/মাতার মুক্তিযোদ্ধা সনদ; ১৭.৭ প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড বা সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/সমপদমর্যাদা সম্পন্ন/
- বেতন স্কেল: বেতনস্কেল ও গ্রেড:৪৪,০০০ – ১,০৫,৯০০/-
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন নিয়োগে যেভাবে আবেদন করবেন (ধাপে ধাপে নিয়ম)
- অনলাইনে আবেদন ফরম পূরণ: আবেদনকারীকে http://bpsc.teletalk.com.bd-এর ওয়েবসাইটে প্রবেশ করে Application Form অপশনে ক্লিক করতে হবে।
- নির্দিষ্ট পদ নির্বাচন: আপনি যে পদের জন্য যোগ্য ও আবেদন করতে ইচ্ছুক, সেই পদটি নির্বাচন করে নির্ভুল তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করুন।
- ছবি ও স্বাক্ষর আপলোড:
- রঙিন ছবি: দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ পিক্সেল (Photo size 300x300 pixel), ফাইলের আকার সর্বোচ্চ ১০০ KB।
- স্বাক্ষর: দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ পিক্সেল (Signature size 300x80 pixel), ফাইলের আকার সর্বোচ্চ ৬০ KB।
- আবেদন ফরম সাবমিট ও User ID সংগ্রহ: সকল তথ্য যাচাই করে আবেদনপত্র সাবমিট করলে একটি User ID সহ Applicant's Copy পাওয়া যাবে। এটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করুন।
- টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন ফি জমা (SMS পদ্ধতি):
- ১ম SMS: `BPSC
User ID` লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
*(উদাহরণ: `BPSC ABCDEF` লিখে সেন্ড করুন ১৬২২২ নম্বরে)*
- ফিরতি SMS: ফিরতি মেসেজে একটি ৮ ডিজিটের PIN নম্বর ও ফি সম্পর্কিত তথ্য পাওয়া যাবে।
- ২য় SMS: `BPSC
YES PIN` লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
*(উদাহরণ: `BPSC YES 12345678` লিখে সেন্ড করুন ১৬২২২ নম্বরে)*
- সফলভাবে ফি পরিশোধের পর প্রাপ্ত User ID ও Password সতর্কতার সাথে সংরক্ষণ করুন।
- পরীক্ষার আবেদন ফি: (পদভেদে ৫০/- ও ২০০/- টাকা (বিজ্ঞপ্তি অনুযায়ী)।
আবেদনের প্রয়োজনীয় বয়সসীমা ও শর্তাবলী
- সাধারণ প্রার্থীদের বয়স: ০১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর।
- বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী: সর্বোচ্চ ৩২ বছর।
- বয়স প্রমাণের শর্ত: বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট (Affidavit) গ্রহণযোগ্য নয়।
- আবেদনের শেষ সময়সীমা: পদভেদে ২৫ অক্টোবর ও ৩০ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৬:০০ টা। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন অফিশিয়াল সার্কুলার ছবি
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন নিয়োগ সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা (FAQ)
- ১. বাংলাদেশ সরকারী কর্ম কমিশন নিয়োগে আবেদনের শেষ তারিখ কবে?
বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের সর্বশেষ সময়সীমা হলো পদভেদে ২৫ অক্টোবর ও ৩০ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৬:০০ টা। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
- ২. মোট কতটি পদে কত জন নিয়োগ দেওয়া হবে?
উক্ত বিজ্ঞপ্তিতে সর্বমোট ৫১৪৭ জন (১২+১৩৫+৫০০০) লোকবল নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
- ৩. এই চাকরিতে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে?
পদভেদে প্রার্থীদের ন্যূনতম এসএসসি, ডিপ্লোমা, স্নাতক, বিএসসি (ইঞ্জিনিয়ারিং), এমবিবিএস, বিডিএস ও এমবিএ পাস ডিগ্রি থাকতে হবে।
- ৪. কীভাবে এই পদের জন্য আবেদন সম্পন্ন করতে হবে?
আগ্রহী প্রার্থীরা সরাসরি অফিশিয়াল লিংক http://bpsc.teletalk.com.bd-এর-এর মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
- ৫. নির্বাচিত প্রার্থীদের বেতন ও সুযোগ-সুবিধা কেমন হবে?
চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের জন্য মাসিক বেতন ২৪,৩০০ – ১৩৯,৭০০/- টাকা (৯ম গ্রেড) এবং প্রতিষ্ঠানের সরকারি/প্রাতিষ্ঠানিক সুবিধাসমূহ প্রযোজ্য হবে।




মন্তব্য ও প্রশ্নাবলী
০ টি মন্তব্য